Class 6 poribesh chapter 5 পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায়:মাপজোক ও পরিমাপ

 Class - 6 
পরিবেশ ও বিজ্ঞান:পঞ্চম অধ্যায়
মাপজোক ও পরিমাপ
Class - 6  পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় মাপজোক ও পরিমাপ

 গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

১) ভৌত বা প্রাকৃতিক রাশি কাকে বলে?

উত্তর: যা কিছু পরিমাপ করা যায়, তাকেই ভৌত বা প্রাকৃতিক রাশি বলে।


২) মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে?

উত্তর:যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়।


৩) লব্ধ রাশি কাকে বলে?

উত্তর:যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সাহায্যে গঠিত হয়, তাদের লব্ধ রাশি বলে। যেমন-ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি।


৪) রাশির একক কাকে বলে?

উত্তর:কোনো রাশিকে পরিমাপ করতে হলে ঐ রাশিরই একটি নির্দিষ্ট ও সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। ঐ সুবিধাজনক অংশকেই ঐ রাশির একক বলে।


৫) এককের প্রয়োজনীয়তা লেখো।

উত্তর:একক হল কোনো ভৌত রাশি পরিমাণের একটি সুনির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণ।

বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক প্রকাশের জন্য এককের প্রয়োজন।


৬) আন্তর্জাতিক প্রমাণ মিটার মাপার দণ্ডটিতে কোন দুটি ধাতু থাকে? এই দণ্ডটি কোথায় আছে?

উত্তর:প্লাটিনাম (৯০ শতাংশ) এবং ইরিডিয়াম (১০ শতাংশ) এই দণ্ডটি ফ্রান্সে রাখা আছে।


৭) বিঘত, কিউবিট কিসের একক হিসাবে ব্যবহার হত?

উত্তর:দৈর্ঘ্যের একক হিসাবে।


৮) SI পদ্ধতিতে রাশিগুলির একক লেখ।

উত্তর:

দৈর্ঘ্য- মিটার

ভর- কিলোগ্রাম

সময়- সেকেন্ড

তড়িৎ প্রবাহ- অ্যাম্পিয়ার

আলোর তীব্রতা- ক্যান্ডেলা

অণু পরমাণুর পরিমাণ- মোল

উষ্ণতা- কেলভিন


৯) আলোকবর্ষ কিসের একক?

উত্তর:দৈর্ঘ্যের একক।


১১) ভর মাপার যন্ত্রের নাম কি?

উত্তর:সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা।



১০) দুটি এককবিহীন রাশির নাম লেখ।

উত্তর:আপেক্ষিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব।


১২) পাই এর মান কত?

উত্তর:৩.১৪


১৩) বস্তুর আয়তন কাকে বলে?

উত্তর:কোনো বস্তু যত পরিমাণ স্থান দখল করে থাকে, তাকে ঐ বস্তুর আয়তন বলে।


১৪) কোন যন্ত্রের সাহায্যে তরল পদার্থের আয়তন মাপা হয়?

উত্তর:আয়তন মাপনী চোঙের সাহায্যে।


১৫) কত খ্রিস্টাব্দে SI একক তৈরি করা হয়েছিল?

উত্তর:১৯৬০ খ্রিস্টাব্দে।


১৬) SI পদ্ধতিতে মোট প্রাথমিক এককের সংখ্যা কত?

উত্তর:সাতটি।


১৭) SI পদ্ধতিতে আয়তনের একক কি?

উত্তর:ঘনমিটার।


১৮) SI পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন?

উত্তর:এই পদ্ধতিতে একটি রাশির বড় একক থেকে ছোট একক বা ছোট একক থেকে বড় এককে যেতে শুধু দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করলেই চলে, অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগের কোনো প্রয়োজন হয় না। তাই এই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে।


১৯) ১ লিটার জলের আয়তন কত?

উত্তর:১০০০ ঘনসেমি বা ১ ঘনডেসিমি।


২০) সৌরদিন কাকে বলে?

উত্তর:সূর্যের চারদিকে প্রদক্ষিণকালে নিজ অক্ষের চারদিকে একবার ঘূর্ণন পূর্ণ করতে পৃথিবীর যে সময় লাগে, তাকে সৌরদিন বলে।


২১) গড় সৌরদিন কাকে বলে?

উত্তর:সারা বছরের সমস্ত সৌরদিনকে ৩৬৫ দিয়ে ভাগ করলে যে গড় মান পাওয়া যায়, তাকে গড় সৌরদিন বলে।


২২) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় কোন যন্ত্র দিয়ে?

উত্তর:অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে।


২৩) auxein এবং metroe কথার অর্থ কি?

উত্তর:auxein কথার অর্থ To grow অর্থাৎ বৃদ্ধি হওয়া এবং metroe কথার অর্থ To measure

অর্থাৎ পরিমাপ করা।


২৪) বৃদ্ধির হার কাকে বলে?

উত্তর:বৃদ্ধির পরিমাপকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়, তাকে বৃদ্ধির হার বলে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.