Class 6 History chapter 3 question answer ইতিহাস তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা

 Class - 6
ইতিহাস
তৃতীয় অধ্যায়
ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা
Class 6 History chapter 3 question answer ইতিহাস  তৃতীয় অধ্যায়  ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা


গুরুত্বপূর্ণ  অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১) মানুষ লেখার প্রয়োজনে কি তৈরি করেছিল?

উত্তর:লিপি।

২) সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি?

উত্তর:লিপিমালার ব্যবহার।

৩) কে কত খ্রিষ্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিস্কার করেন? এই আবিস্কারে তাঁকে সাহায্য করেছিলেন কে?

উত্তর:প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ ১৯৭৪ খ্রিষ্টাব্দে। তাঁকে সাহায্য করেন রিচার্ড মেডো।

৪) মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত?

উত্তর:বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে।

৫) মেহেরগড় সভ্যতাটি কোন গিরিপথের কাছে অবস্থিত?

উত্তর:বোলান গিরিপথের কাছে।

৬) মেহেরগড় সভ্যতাটি কোন যুগের সভ্যতা?

উত্তর:তামা পাথরের যুগের সভ্যতা।

৭) মেহেরগড় সভ্যতার পুরোনো পর্যায়ে সেখানকার মানুষ কি কি ফসল ফলাতে জানত? সেই সময় কি কি গৃহপালিত পশু ছিল?

উত্তর:গম এবং যব ফলাতে পারত। গৃহপালিত পশু হিসাবে ছিল ছাগল, ভেড়া এবং কুঁজওলা ষাঁড়।

৮) মেহেরগড় সভ্যতার পুরানো পর্যায়ে বাড়িঘরগুলি কেমন ছিল?

উত্তর:মেহেরগড়ের মাটির বাড়িগুলিতে রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায়। বাড়িগুলিতে একের বেশি ঘর থাকত। কয়েকটি ইমারত সাধারণ বাড়িগুলি থেকে অনেক বড়। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন সেগুলিতে শস্য মজুত রাখা হত।

৯) ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরোনো শস্য মজুত রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে? 

উত্তর:মেহেরগড়ে।

১০) পৃথিবীর সবচেয়ে পুরোনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে?

উত্তর:মেহেরগড়ে।

১১) ভারতীয় উপমহাদেশের কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরোনো নজির কি?

উত্তর:মেহেরগড়ে পাওয়া পাথরের কাস্তে।

১২) কোন পর্যায়ে মেহেরগড়ে সিলমোহর এবং তামার ব্যবহার শুরু হয়েছিল?

উত্তর:মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বে।

১৩) মেহেরগড়ের সমাধি প্রথা কেমন ছিল?

উত্তর:মেহেরগড়ে সমাধিতে মৃতদেহকে সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হত। মৃতের সঙ্গে শাঁখ বা পাথরের গহনা, কুড়ুল প্রভৃতি নানা জিনিসপত্র দেওয়া হত। এছাড়া নানা গৃহপালিত পশুও সমাধিতে দেওয়া হত। মৃতদেহকে লাল কাপড় জড়িয়ে, লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হত।

১৪) মহেঞ্জোদরো কেন্দ্রটি কে কত খ্রিষ্টাব্দে আবিস্কার করেন?

উত্তর:রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৯২২ খ্রিষ্টাব্দে।

১৫) সিন্ধু সভ্যতাকে পরবর্তী সময়ে কি সভ্যতা বলা হত?

উত্তর:হরপ্পা সভ্যতা।

১৬) কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম হরপ্পা সভ্যতায় গিয়েছিলেন?

উত্তর:১৮৫০ খ্রিস্টাব্দে।

১৭) হরপ্পা সভ্যতা কত খ্রিষ্টাব্দে আবিস্কার হয়?

উত্তর:১৯২১ খ্রিষ্টাব্দে।

১৮) হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা?

উত্তর:প্রায় ইতিহাস যুগের সভ্যতা। একে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়ে থাকে।

১৯) কীসের উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয়?

উত্তর:প্রত্নবস্তুর উপর ভিত্তি করে।

২০) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

উত্তর:সিন্ধু নদীর তীরে।

২১) হরপ্পা সভ্যতার মানুষ কোন কোন ধাতুর ব্যবহার জানত?

উত্তর:তামা ও ব্রোঞ্জের ব্যবহার।

২২) কোন ধাতুর ব্যবহার হরপ্পার মানুষ জানত না?

উত্তর:লোহার ব্যবহার।

২৩) হরপ্পা সভ্যতায় কোন ধাতুনির্মিত নারীমূর্তি পাওয়া গেছে?

উত্তর:ব্রোঞ্জের।

২৪) হরপ্পা সভ্যতার সময়কাল লেখো।

উত্তর:মোটামুটি খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ পর্যন্ত।

২৫) হরপ্পা সভ্যতা কতটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিল?

উত্তর:৭ লক্ষ বর্গকিমি অঞ্চল জুড়ে।

২৬) ভারতীয় উপমহাদেশের কোথায় প্রথম নগর গড়ে উঠেছিল?

উত্তর:হরপ্পা সভ্যতাতে।

২৭) সিটাডেল কাকে বলে?

উত্তর:হরপ্পা সভ্যতার বসতি অঞ্চল উঁচু ও নিচু দুটি এলাকায় বিভক্ত ছিল। উঁচু এলাকাকে বলা হত সিটাডেল।

২৮) হরপ্পায় একমাত্র কোন এলাকায় সিটাডেল ছিল না?

উত্তর:চানহুদাড়োতে।

২৯) হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি কি দিয়ে তৈরি হত?

উত্তর:পোড়া ইট দিয়ে।

৩০) হরপ্পা সভ্যতায় কি কি ফসলের চাষ হত?

উত্তর:গম, যব, জোয়ার, বাজরা, বিভিন্নপ্রকার ডাল, সরষে এবং ধান।

৩১) হরপ্পা সভ্যতার কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে?

উত্তর:রাজস্থানের কালিবঙ্গানের একটি ক্ষেতে।

৩২) হরপ্পা সভ্যতায় কোথায় ধানের চিহ্ন পাওয়া গেছে?

উত্তর:গুজরাটের রংপুর ও লোথালে।

৩৩) হরপ্পার মানুষ কোন পশুর ব্যবহার জানত না?

উত্তর:ঘোড়ার ব্যবহার।

৩৪) হরপ্পা সভ্যতার মানুষ কি প্রকার বস্ত্র ব্যবহার করত?

উত্তর:সুতি এবং পশমের বস্ত্র।

৩৫) হরপ্পা সভ্যতার কয়টি সিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়াতে?

উত্তর:২৩ টি।

৩৬) হরপ্পার সিলমোহরে কিসের ছাপ পাওয়া গেছে?

উত্তর:ষাঁড়ের।

৩৭) লোথাল শব্দের অর্থ কি?

উত্তর:মৃতের স্থান।

৩৮) হরপ্পা সভ্যতায় মৃতদেহকে কি করা হত?

উত্তর:মৃতদেহের মাথা উত্তরদিকে করে শুইয়ে সমাধি দেওয়া হত। সমাধির ভিতর গয়না ও মাটির মাত্র রাখা হত।

৩৯) বিদেশ থেকে হরপ্পা সভ্যতায় কি কি জিনিস আমদানি করা হত?

উত্তর:সোনা, রুপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি।

৪০) হরপ্পা সভ্যতায় গাড়ি টানার কাজে কোন পশুর ব্যবহার বেশি হত?

উত্তর:বলদের।

৪১) হরপ্পা সভ্যতার সঙ্গে কোন পথে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল?

উত্তর:জলপথে।

৪২) কোন লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি?

উত্তর:হরপ্পা লিপির।

৪৩) হরপ্পা সভ্যতার লিপি কীভাবে লেখা হত?

উত্তর:ডানদিক থেকে বাঁদিকে।

৪৪) কোন ভাষাগুলির সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল?

উত্তর:দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে।

৪৫) কোন সময় থেকে হরপ্পা সভ্যতার অস্তিত্ব হারিয়ে যেতে থাকে?

উত্তর:খ্রিস্টপূর্ব ১৭৫০ অব্দের পরে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.